প্রকাশিত :  ০৫:৫৮
২২ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:১৪
২২ জুলাই ২০২৬

হরিদাস চন্দ্রের কারাদণ্ডের রায় কার্যকরের নির্দেশ

হরিদাস চন্দ্রের কারাদণ্ডের রায় কার্যকরের নির্দেশ

গাইবান্ধার পলাশবাড়ীর হরিদাস চন্দ্রের বিরুদ্ধে চেক জালিয়াতি-সংক্রান্ত এক মামলায় দেওয়া এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের রায় কার্যকর করার নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের আদালত।

গতকাল মঙ্গলবার সকালে তাকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋণ আদালত-৪-এ হাজির করা হয়। পরে তার বিরুদ্ধে আগে ঘোষিত সাজার রায় কার্যকরের নির্দেশ দেন বিচারক ফারহানা আরজু। রাষ্ট্র পক্ষের আইনজীবী আনোয়ার আজিজ টুটুল এ তথ্য জানিয়েছেন। আদালত সূত্রে জানা যায় হরিদাস চন্দ্র ময়মনসিংহ সদর থানায় দায়ের হওয়া একটি চেক জালিয়াতি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন।

মামলার বিচার শেষে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে দীর্ঘদিন পলাতক থাকায় ওই সময় তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করা সম্ভব হয়নি। এর আগে গত ১২ জুলাই হরিদাস চন্দ্রকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা অর্থ পাচারের একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর