প্রকাশিত : ১৩:০৮
১৫ জুলাই ২০২৬
হাম ও হামের উপসর্গে সারাদেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। যদিও এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কেউ মৃত্যুবরণ করেনি। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মোট ৭৭১ শিশু মারা গেছে।
এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ ও হামের উপসর্গ নিয়ে ৬৭৬ জন মারা গেছে।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১৭২ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৯০৭।
এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার
একই সময়ে নতুন করে ৯২০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ১৪ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে।