প্রকাশিত :  ১০:১৬
১৫ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:১৬
১৫ জুলাই ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের আগে কেনের বিশেষ বার্তা

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের আগে কেনের বিশেষ বার্তা
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালকে সামনে রেখে আত্মবিশ্বাসে উজ্জীবিত ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অনুশীলনের কয়েকটি ছবি ও অনুপ্রেরণামূলক একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দলের প্রস্তুতি ও দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইংল্যান্ড দলের শেষ অনুশীলন সেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন কেইন। ছবির মাধ্যমে এই হাই-স্টেক ম্যাচের জন্য পুরো দল কতটা প্রস্তুত, তা ফুটিয়ে তুলেছেন তিনি। ক্যাপশনে কেন লিখেছেন, সব উজাড় করে দিতে আমরা প্রস্তুত।

মেসিকে আটকানোর পথ খুঁজছে ইংল্যান্ডমেসিকে আটকানোর পথ খুঁজছে ইংল্যান্ড
চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ইতোমধ্যেই ফাইনালে পা রেখেছে স্পেন।

Leave Your Comments




সারাদেশ এর আরও খবর