প্রকাশিত :  ১৯:২০
১৪ জুলাই ২০২৬

একই দিনে শেয়ার কেনাবেচার সুযোগ চালুর সিদ্ধান্ত বিএসইসির

একই দিনে শেয়ার কেনাবেচার সুযোগ চালুর সিদ্ধান্ত বিএসইসির
পুঁজিবাজারের তারল্য সংকট দূর এবং লেনদেনে গতিশীলতা বাড়াতে বহুল প্রতীক্ষিত ‘স্ক্রিপ নেটিং’ বা ‘ইন্ট্রাডে ট্রেডিং’ অর্থাৎ একই দিনে শেয়ার কেনাবেচা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০২০তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জদ্বয়কে সম্মতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর দেশের স্টক এক্সচেঞ্জদ্বয় স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে পারবে।

জানা গেছে, শুরুতে সীমিত সংখ্যক কোম্পানির জন্য এই সুবিধা চালু করা হবে। প্রথম ধাপে শুধু ডিএস৩০ সূচকভুক্ত কোম্পানিগুলো এই সুবিধার আওতাভুক্ত হতে পারে।

Leave Your Comments




পুঁজি বাজার এর আরও খবর