প্রকাশিত :  ১৮:৫৮
১৪ জুলাই ২০২৬

এলফাতকে ‘মেসির প্রিয় রেফারি’ আখ্যা ব্রিটিশ গণমাধ্যম ও সমর্থকদের

এলফাতকে ‘মেসির প্রিয় রেফারি’ আখ্যা ব্রিটিশ গণমাধ্যম ও সমর্থকদের

আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে কথার লড়াই তুঙ্গে। এই উত্তেজনার আবহে নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে ব্রিটিশ গণমাধ্যমের প্রকাশিত কিছু প্রতিবেদন ও মন্তব্য।

ম্যাচটিতে রেফারির দায়িত্ব পাওয়া যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাতকে নিয়ে তুলেছেন গুরুতর অভিযোগ। এই রেফারির অধীনে আর্জেন্টিনার শতভাগ জয়ের রেকর্ডের কারণেই তাকে ‘মেসির প্রিয় রেফারি’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ও সমর্থকরা। এতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, সেমিফাইনালে দায়িত্ব পাওয়া মরক্কো বংশোদ্ভূত আমেরিকান এই রেফারির সঙ্গে মেসি ও আর্জেন্টিনার পূর্বপরিচয় ম্যাচ শুরুর আগে বিতর্ককে উসকে দিচ্ছে।

ব্রিটিশ জিবি নিউজের তথ্য অনুযায়ী, ইংলিশ কিছু সমর্থক এলফাতকে ‘মেসির প্রিয় রেফারি’ হিসেবে আখ্যা দিয়েছেন। কারণ তিনি আর্জেন্টিনা ও মেসির যে ম্যাচগুলো পরিচালনায় জড়িত ছিলেন। সেগুলোতে আর্জেন্টিনা ও মেসির জয়ের রেকর্ড শতভাগ।

কিন্তু এটি শুধু একটি পরিসংখ্যান হতে পারে, কোনো পক্ষপাতের প্রমাণ নয়।

কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনাল জয়ে এলফাত চতুর্থ কর্মকর্তা ছিলেন। তিনি ক্লাব পর্যায়ে মেসির ম্যাচও পরিচালনা করেছেন। এর কোনোটিরই মানে এই নয় যে তিনি পক্ষপাতদুষ্ট। এর মানে হলো তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা যিনি তারকা-মহাতারকা খেলোয়াড় থাকা বেশ কিছু হাই-প্রোফাইল ম্যাচ পরিচালনা করেছেন।

ইংলিশদের এই সংশয় বিশেষভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

কারণ এই বিশ্বকাপে তারা এখন পর্যন্ত কোন ম্যাচে বাজে রেফারিংয়ের শিকার হয়নি। বরং তারা প্রতি ম্যাচেই রেফারির অনুকূল পেয়েছে। নাহলে নরওয়ের বিপক্ষে স্পাইডার ক্যামে বল বাধাগ্রস্ত হওয়ার পরও গোলটি বাতিল করা হয়নি।


Leave Your Comments




খেলাধুলা এর আরও খবর