প্রকাশিত :  ১২:১৬
১৪ জুলাই ২০২৬

শুধু মেসিকে নয়, আর্জেন্টিনাকেই থামানোর পরিকল্পনা ইংল্যান্ডের

শুধু মেসিকে নয়, আর্জেন্টিনাকেই থামানোর পরিকল্পনা ইংল্যান্ডের

ইংল্যান্ড ফুটবল ইতিহাসে একবারই বিশ্বকাপ জিতেছে। তার বয়স দাঁড়িয়েছে ৬০ বছর।

১৯৬৬ বিশ্বকাপের পর আর কখনো সোনালি ট্রফিটা স্পর্শ করার সুযোগ পায়নি ‘থ্রি লায়ন্সরা’। 

দীর্ঘ প্রতীক্ষা কাটানোর সুযোগ এবার পাচ্ছে। দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে দুটি বাঁধা পেরোতে হবে ইংল্যান্ডকে। প্রথম বাঁধা আর্জেন্টিনা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে আগামীকাল সেমিফাইনাল খেলবে তারা।

ইংল্যান্ডের মতো দুর্দান্ত ছন্দে আছে আর্জেন্টিনাও। লিওনেল মেসি আবার দলটির প্রাণভোমরা। ক্যারিয়ারের সায়াহ্নেও যিনি অবিশ্বাস্য ছন্দে।

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বর্তমানে ৮ গোল নিয়ে তালিকার চূড়ায় আছেন আর্জেন্টিনার অধিনায়ক। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের পারফরম্যান্স তাই স্বাভাবিকভাবেই চিন্তার কারণ ইংল্যান্ডের।



Leave Your Comments




খেলাধুলা এর আরও খবর