প্রকাশিত : ১২:০২
১০ জুলাই ২০২৬
বিশ্বনাথের প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ"কের উদ্যোগে অলংকারী ইউনিয়নের ৪টি হাইস্কুলে প্রতিটি ক্লাশে যে সব ছাত্র ছাত্রীদের উপস্হিতি সংখ্যা বেশি ছিলো তাদেরকে পুরুস্কার প্রদান করে। বিগত কযেক মাসে ইউনিয়নে মনোনীত ৪টি হাই স্কুলে এ পুরুস্কার বিতরণ সম্পন্ন করে। ৯ জুলাই টেংরা আল মুছিম স্কুল এন্ড কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্তি হয়।
এ উপলক্ষ্যে আল মুছিম স্কুল এন্ড কলেজের হল রুমে একটি অনুষ্ঠান প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিমের সভাপত্বিতে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুমিন এর সঞ্চালনায় দুপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রবাসী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ'কের বাংলাদেশ এর অন্যতম প্রতিনিধি কারী এমদাদুল হক তুহিন।
এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল আজমল হোসেন নয়ন, সহকারী শিক্ষক সুমেস কান্তি দাস ও আক্তার হোসেন ও এটিভি 7 পরিচালক আলী হোসেন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন, মোঃ আবিদ উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন কারী এমদাদুল হক তুহিন।
অনুষ্ঠানে বক্তারা, ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ'কের সকল প্রবাসী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
পরিশেষে ছাত্র ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ