প্রকাশিত :  ১১:১০
০৭ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:১১
০৭ জুলাই ২০২৬

অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে চার্জশিট

অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে চার্জশিট

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাস্থ যাদুকাটা নদীর পার কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার তাহিরপুর উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমল গ্রহণকারী) আদালতে এই চার্জশিট দাখিল করা হয়।

তদন্তে অপরাধের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এই অভিযোগপত্র জমা দেন।

চার্জশিটভুক্ত ২৭ জন আসামির মধ্যে অন্যতম হলেন, তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, ঘাঘটিয়া আদর্শগ্রামের রানু মেম্বার, ঢালারপাড় (লাউড়েরগড়) গ্রামের জামাল মিয়া, বিল্লাল মিয়া এবং রাজারগাঁও জাঙ্গালহাটি গ্রামের বোরহান উদ্দিন।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক জানান, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় মৌজার অন্তর্গত যাদুকাটা-১ এবং পুরান লাউড় ও চালিয়ারঘাট মৌজার যাদুকাটা-২ বালুমহালের ইজারা-বহির্ভূত এলাকার নদীর পার কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর