প্রকাশিত : ১৮:১৭
০৬ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:২৮
০৭ জুলাই ২০২৬
মদিনার পথে টানে এ প্রাণ, ইয়া রাসূলাল্লাহ,
তোমারেই প্রেমে ভরে অন্তর, ইয়া হাবীবাল্লাহ।
শূন্য হাতে এলাম আমি, রহমতেরই আশায়,
তোমার দয়ার পরশে পেতে এ গূঢ় অমানিশায়।
ঈমানের প্রদীপ জ্বলে তব নূরের ছোঁয়ায়।
হেদায়াতের পথ যেন পাই তোমার ইশারায়।
অশ্রুভেজা দু'চোখে মোর কত যে ভয়ডর
তোমারই পথে অটল যেন থাকি জীবনভর।
মদিনার পথে টানে এ প্রাণ, ইয়া রাসূলাল্লাহ,
তোমারেই প্রেমে ভরে অন্তর, ইয়া হাবীবাল্লাহ।
যখন দুঃখ ঘিরে ধরে, পথ খুঁজে না পাই,
তোমার সুন্নাহর আলো হৃদয়ে জ্বালাই।
পাপে ভরা এ অন্তর কাঁদে তোমারই আশায়
শাফয়াতের পেয়ালা যেন দিয়ো গো আমায়।
সবুজ গম্বুজ দূর আকাশে স্বপ্ন হয়ে ভাসে,
হাবিবে খোদার নূর যেন এ জীবনে আসে।।