প্রকাশিত :  ১৯:৪০
০২ জুলাই ২০২৬

তোমারে দেখেছি দু’চোখ ভরে

হুম... আহা... হুম...

তোমারে দেখেছি দু’চোখ ভরে

ফুল বুঝি সব জানে,
ভোরের শিশির সাথী হয়ে
চাইসে আমার পানে।

তোমারে দেখেছি দু’চোখ ভরে

ফুল বুঝি সব জানে

-

নীল আকাশে মেঘের আঁচল
স্বপ্ন যেন আঁকে,
দখিনা হাওয়া তোমারই কথা
আমারই স্বরে ডাকে।

কত যে গোপন ভালোবাসা
রেখেছি বুকের গহনে,
বকূল সুবাস ছড়িয়ে পড়ে
নীরব রাতের বীণে।

আকুল কোকিল গেয়ে যায় গান
সবুজ আম্র বনে,

ফুল বুঝি সব জানে,...

-

তোমারে দেখেছি দু’চোখ ভরে
ফুল বুঝি সব জানে,
তারার প্রদীপ জ্বেলে রেখে
রাত জাগি অভিমানে।

-

বকুল-ছাওয়া পথের ধারে
রয়েছি তোমার আশায়,
নদীর ঢেউয়ে লিখেছি নাম
তোমার বুকের ভাষায়।

রজনীগন্ধা মিষ্টি গন্ধে
ভরিয়ে দিল মন,
তোমার ছোঁয়ায় বসন্ত এল
জাগলো যে শিহরণ।

পাপিয়া ডাকে দূর বনান্তে
নীরব সন্ধ্যা বেলায়,
আমার প্রাণও তোমার তরে
শুধুই গান শোনায়।

-

যদি কখনো মেঘের আড়ালে
হারিয়ে যায় চাঁদের আলো,
তবু তোমারই স্মৃতির দীপ জ্বেলে
ছড়াবো রঙিন আলো।

-

তোমারে পেয়েছি এমন করে,
মন বুঝি তা জানে,
জীবন যদি গান হয়ে যায়
তোমারি লহরির টানে।

তোমারে পেয়েছি এমন করে,
মন বুঝি তা জানে...

হুম... আহা... হুম...


Leave Your Comments




সাহিত্য এর আরও খবর