প্রকাশিত : ০৭:০৫
০২ জুলাই ২০২৬
বর্তমানে ব্রিটেন সফররত বাংলাদেশের জুলাই আন্দোলনের মুখ্য সংগঠক ও ডাকসু ভিপি সাদিক কায়েমকে সংবর্ধনা দিয়েছেন নর্থ ইংল্যান্ডের বাংলাদেশিরা l গত ২১ জুন রবিবার নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে নুরুল আমিন তারেকের সভাপতিত্বে এবং সাংবাদিক সারওয়ার হোসেইন ও শেখ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় ব্র্যাডফোর্ডে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ইমরান আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মো. আব্দুল খালিক l নাশিদ পরিবেশন করেন ইলিয়াস আকরাম।
অনুষ্ঠানের শুরুতে ডাকসু ভিপি সাদিক কায়েমকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন আয়োজক নেতারা l সংবর্ধিত অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান, সাংবাদিক এম. জি. কিবরিয়া, সলিসিটর আনছার হাবিব, সাবেক কাউন্সিলর ইসমাইল উদ্দিন এবং আজিজুল করিম সহ অনেকে l বক্তারা আশা প্রকাশ করেন, সাদিক কায়েমের মতো মেধাবী ও দূরদর্শী শিক্ষার্থীদের নেতৃত্বে দেশ ও জাতি আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সমাবেশে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার আলী জিতু, মনজুর আহমদ, শিবলী শামস চৌধুরী, আবুল কাশেম খান, জাহাঙ্গীর আলম, মাসুম মুর্তজা, মুজিবুর রহমান, মাতাসিন আলী, হাবিবুর রহমান সহ অনেকে।
নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত শত শত প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে বক্তব্য রাখেন ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, বর্তমান ডাকসু অতীতের তুলনায় অনেক বেশি সক্রিয়, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, শিক্ষার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে ডাকসু সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে।
ডাকসু ভিপি সাদিক কায়েম আরও বলেন, প্রবাসী বাংলাদেশি সংগঠনসমূহের সহযোগিতা, পরামর্শ ও দোয়া অব্যাহত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।