প্রকাশিত :  ০৬:৩০
০১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৩০
০১ জুলাই ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। মঙ্গলবার (৩০ জুন) পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল এল প্রোগ্রেসো থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, এল প্রোগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে এ ভূমিকম্প হয়।

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় প্রথমে ৭ দশমিক ২ এবং মাত্র ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাটিত হানে। এ ধরনের ঘটনাকে ‘ডাবলেট’ বলা হয়।

ডাবলেট বলতে কাছাকাছি সময়ে প্রায় একই মাত্রার দুটি ভূমিকম্প হওয়াকে বোঝায়, যা ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।

ইউএসজিএস জানিয়েছে, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ৯৩টি ভূমিকম্প হয়েছে। এটি বিশ্বব্যাপী ভূমিকম্পের তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

এ সময় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় রেডউড ভ্যালির কাছে ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্পও অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মেনডোসিনো কাউন্টিতে। ভূপৃষ্ঠের প্রায় ৫ মাইল নিচে ওই ভূমিকম্পটি আঘাত হানে।



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর