প্রকাশিত : ১৯:৪৮
২৩ জুন ২০২৬
চিরদিন সাথী তোমাকে চাই,
যেমন নদী চায় সাগরের ঠাই
ফুল যেমন ভোরের শিশির খোঁজে,
তেমনি এ হৃদয় তোমাকেই বুঝে।
তুমি এলে জীবনে আমার
রঙিন হলো সব পথচলা,
শুকনো ডালে ফুটল কুসুম,
হাসল আকাশ, জাগল বেলা।
চিরদিন সাথী তোমাকে চাই,
সুখে-দুঃখের রেশ পেতে চাই,
এই দুটি হাত ধরে রেখো,
তোমাতেই হারাতে চাই।
তুমি আমার স্বপ্নের নদী,
আমি তব জোয়ারের ঢেউ,
দু'জন মিলে রচিব স্বপ্ন,
ছাড়িবনা এ বাঁধন কেউ।
তোমার চোখের নীল দরিয়ায়
ডুব দিয়েছে আমার মন,
সেই যে প্রথম দেখেছিলাম,
হারিয়েছি নিজেই তখন।
সন্ধ্যা নামে পাখির ডাকে,
ফিরে আসে সবাই নীড়ে,
আমার যত পথ চলা আজ
শেষ হবে তোমারই তীরে।
তুমি যদি হাত বাড়াও,
ফুটবে বসন্ত মরুপ্রাণে,
তুমি আমার চাঁদের আলো,
জাগি দোহার গোপন গানে।
চিরদিন সাথী তোমাকে চাই,
জীবনভর কাছে পেতে চাই,
সাতটি জন্ম যদি পাই গো,
প্রতিবারই তোমাকেই চাই।
ভ্রমর যেমন পুষ্প চেনে
নদী যেমন চেনে সাগর,
তেমনি করে হৃদয় আমার
তোমাকেই যে চায় নিরন্তর।
চিরদিন সাথী তোমাকে চাই,
শেষ নিশ্বাসেরও পরে,
তুমি থেকো ভালোবাসা হয়ে
আমার সকল ভোরে।