প্রকাশিত : ১৪:৪৫
২২ জুন ২০২৬
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাদের হাউজিং সার্ভিস বা আবাসন সেবার ভবিষ্যৎ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। কাউন্সিল-পরিচালিত বাসাবাড়ির ভাড়াটিয়া ও লিজহোল্ডারদের আমন্ত্রণ জানানো হচ্ছে “গ্রোয়িং গুড হাউজিং প্র্যাকটিস” কর্মশালায় অংশ নিতে, যেখানে তাদের অভিজ্ঞতা ও মতামত সরাসরি প্রভাব ফেলবে সেবার মানোন্নয়নে।
এই উদ্যোগের অংশ হিসেবে একটি নতুন হাউজিং ম্যানেজমেন্ট কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে। এটি এমন একটি মানদণ্ডের সেট, যা নির্ধারণ করবে কাউন্সিলের হাউজিং কর্মীরা কীভাবে বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের সহায়তা করবেন এবং সেবা প্রদান করবেন।
বাসিন্দাদের অভিজ্ঞতা এই কাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাদের অংশগ্রহণ নিশ্চিত করবে যে নতুন এই কাঠামোটি বাস্তব প্রয়োজন ও প্রত্যাশার প্রতিফলন ঘটায়।
কর্মশালায় অংশ নিয়ে বাসিন্দারা যেসব বিষয়ে অবদান রাখতে পারবেন:
কর্মীদের সঙ্গে বাসিন্দাদের যোগাযোগ ও সম্পৃক্ততার পদ্ধতি নির্ধারণ,
সেবার মান ও প্রত্যাশা স্পষ্ট করা,
প্রশিক্ষণ, আচরণ এবং সেবার উন্নয়ন প্রক্রিয়ায় প্রভাব রাখা,
ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে বাসিন্দাদের কণ্ঠকে অগ্রাধিকার দেওয়া।
এই উদ্দেশ্যে তিনটি অংশগ্রহণমূলক কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন, কী কী পদক্ষেপ বা প্র্যাক্টিস ভালো কাজ করছে তা আলোচনা করতে পারবেন এবং কোথায় উন্নতি প্রয়োজন তা চিহ্নিত করতে পারবেন। আগ্রহীদের জন্য একটি কর্মশালায় অংশগ্রহণ করলেই যথেষ্ট।
কর্মশালার সময়সূচি (সবগুলো টাউন হলে অনুষ্ঠিত হবে):
বুধবার, ২৪ জুন, সকাল ১০:৩০টা থেকে দুপুর ১২:৩০টা,
বুধবার, ২৪ জুন, সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০টা,
মঙ্গলবার, ৩০ জুন, সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০টা।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিশ্বাস করে যে বাসিন্দাদের সঙ্গে কাজ করেই উন্নত, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর হাউজিং সেবা গড়ে তোলা সম্ভব। এই কর্মশালাগুলো সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
আগ্রহী বাসিন্দাদের অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।