প্রকাশিত :  ১১:৪২
২১ জুন ২০২৬

চট্টগ্রামে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

চট্টগ্রামে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় শনিবার (২০ জুন) সন্ধ্যার পর পাঁচ যুবকের একটি সশস্ত্র দল একটি পোশাক কারখানার সামনে এসে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ফাঁকা গুলি ছোড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউনেস্কো (এসটিএস) গ্রুপের একটি পোশাক কারখানার সামনের সড়কে এক সশস্ত্র ব্যক্তি পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ছে।

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, পাঁচ যুবক চাঁদার দাবিতে সেখানে ঢুকছে এবং ভেতরে যাওয়ার আগেই একজনের হাতে থাকা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেছে অস্ত্রধারী পাঁচ যুবককে এখনো চিহ্নিত করা যায়নি। তবে চিহ্নিত করতে কাজ চলছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন কালবেলাকে বলেন, ‘শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে আমাদের ফোর্স রয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। গতকালের ঘটনায় চান্দগাঁও বেসিক শিল্প এলাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। 


Leave Your Comments




জাতীয় এর আরও খবর