প্রকাশিত :  ০৬:২৮
১৭ জুন ২০২৬

রোনালদোর রাজকীয় রেকর্ডে ভাগ বসালেন মেসি

রোনালদোর রাজকীয় রেকর্ডে ভাগ বসালেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ম্যাচের ১৭তম মিনিটে গোল করে তিনি কেবল আর্জেন্টিনাকে এগিয়ে নেননি, বরং ফুটবল ইতিহাসের পাতায় লিখিয়েছেন নতুন নতুন সব রেকর্ড।

আজ বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে অংশ নিয়ে ৩৮ বছর বয়সী এই তারকা ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানের শুরুতেই আসে এই অনন্য অর্জন।

এরপর গোল করে আরও একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেন মেসি। এর মাধ্যমে তিনি পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করা ফুটবলারদের তালিকায় জায়গা করে নেন। এই কৃতিত্ব এর আগে অর্জন করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

মেসি ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে গোল করেছেন। কেবল ২০১০ বিশ্বকাপেই তিনি গোলের দেখা পাননি।

এছাড়া এই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন মেসি। এর ফলে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার বিরল ক্লাবে যোগ দেন তিনি। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন পর্তুগিজ তারকা রোনালদো এবং বাদের আল-মুতাওয়া। তাদের পর তৃতীয় ফুটবলার হিসেবে এই অর্জন নিজের করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।



Leave Your Comments




খেলাধুলা এর আরও খবর