প্রকাশিত :  ১১:৫৩
০৮ জুন ২০২৬

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরস্পরের বিরুদ্ধে হামলা অবিলম্বে বন্ধ করতে ইসরায়েল ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ।
ট্রাম্প তাঁর মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এই আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট তাঁর পোস্টে বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করতে হবে।
ইয়েমেনের হুতি গোষ্ঠীর হুঁশিয়ারি, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল করতে পারবে না

ইয়েমেনের হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের কোনো জাহাজ লোহিত সাগর দিয়ে চলাচল করতে পারবে না। হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি লোহিত সাগরে ইসরায়েলি সামুদ্রিক যানের চলাচলে ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ ঘোষণা করেছেন।
ইরানের সমর্থনে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হুতি সামরিক শাখা থেকে এ ঘোষণা এল।

সূত্র: আল জাজিরা

Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর