প্রকাশিত :  ১৬:০৬
০৭ জুন ২০২৬

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস থাকছে না

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস থাকছে না

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস আগামীকাল সোমবার (৮ জুন) থেকে উঠে যেতে পারে। দীর্ঘসময় ফ্লোর প্রাইসে আটকে থাকার পর এই সিদ্ধান্ত নিলেন বিএসইসি চেয়ারম্যান।

আজ রোববার (৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ তথ‍্য জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।বাংলাদেশ সংবাদ

বৈঠকে তিনি বলেন, ‘বাজারে কোনো ফ্লোর প্রাইস থাকবে না। সোমবার (৮ জুন) এটি তুলে নেওয়া হবে।’

ওই বৈঠকে উপস্থিত কয়েকটি সূত্র গণমাধ্যমকে এ তথ‍্য নিশ্চিত করেছে।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

বস্তুত, ফ্লোর প্রাইস হচ্ছে মূলত শেয়ার দামের একটা সীমা, যার নিচে দর নামতে পারবে না। করোনা মহামারির শুরুর পর শেয়ারদর যেন অস্বাভাবিকভাবে কমতে না পারে, এজন‍্য ফ্লোর প্রাইস আরোপ করে কমিশন।

বর্তমানে বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইসের দাম ১১০ দশমিক ১০ টাকা আর ইসলামী ব্যাংকের ৩২ দশমিক ৬০ টাকা।এর আগে, ধাপে ধাপে অন্যান্য কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর তোলা হয়নি। অবশেষে এটিও তুলে নেওয়ার ঘোষণা এলো।


Leave Your Comments




পুঁজি বাজার এর আরও খবর