প্রকাশিত : ১১:০৪
০৬ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৫৫
০৬ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান । আজ শনিবার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে এই সাক্ষাৎ করেন।
বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার রাতে তিনদিনের সফরে সিউল থেকে ঢাকায় আসেন হাকান ফিদান। শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
এরপর তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার যান এবং রাতে ঢাকায় ফিরে আসেন। আজ বিকেলে ঢাকা ছাড়ার কথা রয়েছে তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রীর।