পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে অবস্থিত মাইক্রো বিজনেস সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে “হরাইজন ২০২৫”, বাংলা ভাষা ও সাহিত্যচর্চার মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে নিবেদিত দিনব্যাপী কর্মশালা। কর্মশালার প্রতিষ্ঠাতা ও আয়োজক ছিলেন এরিনা সিদ্দিকী সুপ্রভা।
সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল বাংলা কবিতা আবৃত্তির মাধ্যমে সৃজনশীল শিক্ষা এবং বাংলা ভাষার গভীরতর অন্বেষণ। অনুষ্ঠানে শিশুদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট পারফর্মিং আর্টস কর্মী উদয় শঙ্কর দাস। এছাড়া সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার মিছবাহ জামাল এবং প্রভাষক ও মিডিয়া ব্যক্তিত্ব এরিনা সিদ্দিকী সুপ্রভা। তাঁরা অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক সেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শাহাগীর বখত ফারুক। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা এবং ইসমাইল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গ, যার মধ্যে ছিলেন আজিজুল আম্বিয়া, আনোয়ার খান এবং ড. মাশহুক।
এবারের কর্মশালায় ২০ জন শিশু এবং ১৫ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজক এরিনা সিদ্দিকী সুপ্রভা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই “হরাইজন ২০২৫”-এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে “হরাইজন ২০২৫” একটি প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অংশগ্রহণকারী ও অতিথিদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
কর্মশালায় আরো যারা অংশগ্রহণ করেছে তারা হলো:
আলমীর চৌধুরি, আবরাশ চৌধুরি, তাফসিন, মারিয়া, গালিব, ডালিয়া প্রমুখ।
-সংবাদ বিজ্ঞপ্তি
Leave Your Comments