প্রকাশিত :  ০৫:৪২
১৪ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:০৭
১৪ মে ২০২৬

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং ওয়াশিংটন-বেইজিং টানাপোড়েনের মধ্যেই শুরু হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গ্রেট হল অব দ্য পিপলের বিশাল কনফারেন্স রুমে বিশ্বের দুই বৃহৎ অর্ধনীতির দেশের প্রেসিডেন্টদের বৈঠক হচ্ছে।

চীনা সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈঠকে ট্রাম্পের সঙ্গে যোগ হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।

তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কারা কারা সঙ্গী হয়েছে সে তালিকা এখনও প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর