প্রকাশিত :  ১৭:৫৭
১২ মে ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে বিজিবি।জব্দকৃত রেনু পোনাগুলো পরবর্তীতে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

আজ (১২ মে) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক সকাল ০৭.০০ টার দিকে সন্দেহভাজন ০২টি হাইস মাইক্রোবাস ও ০১টি ট্রাক মহাসড়ক দিয়ে অতিক্রমকালে বিজিবি টহলদল সংকেত দিয়ে গাড়িগুলো থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে।

তল্লাশিকালে গাড়িগুলোর অভ্যন্তরে ককসিটের কার্টনের মধ্যে অত্যন্ত অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনু পোনা উদ্ধার করে, যা অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আনা হচ্ছিল। জব্দকৃত রেনু পোনাগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তা জব্দ করা হয়।

পরবর্তীতে পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে জব্দকৃত রেনু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাইপথে আনা এসব পণ্য দেশের অর্থনীতি, পরিবেশ ও স্থানীয় মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। চোরাচালান দমন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর