প্রকাশিত : ০৯:০৯
১১ মে ২০২৬
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আরো ৮ কোম্পানি। কোম্পানিগুলো তাদের পর্ষদ সভায় ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।ঢাকা স্টক তথ্য
কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, বিএটিবিসি, প্রগতী ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক এবং রূপালী ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলো ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ নিম্নে দেয়া হলো-
১৩ মে
ইস্টার্ন ব্যাংক- দুপুর ২:৩০ টায়,
রূপালী ইন্স্যুরেন্স- বিকাল ৩:০০ টায়,
প্রাইম ইন্স্যুরেন্স- বিকাল ৩:৩০ টায়,
ইউনাইটেড ফাইন্যান্স : বিকাল ৪:০০ টায়,
বিএটিবিসি- বিকাল ৫:০০ টায়।
১৪ মে
ওয়ান ব্যাংক- বিকাল ৩:০০ টায়,
রিপাবলিক ইন্স্যুরেন্স- বিকাল ৩:০০ টায়,
প্রগতী ইন্স্যুরেন্স- বিকাল ৩:০০ টায়।