প্রকাশিত :  ১৩:৩৬
১০ মে ২০২৬

চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ী জব্দ

চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ী জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬৩ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করতে সক্ষম হয়েছে।

বিজিবির ফেনী  ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ অলিনগর বিওপি’র বিশেষ টহলদল আজ (১০ মে) তারিখে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৬২ লক্ষ ৭০ হাজার টাকা। 

জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং  মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তে আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।

বার্তা প্রেরক:

লে: কর্নেল এম এম জিল্লুর রহমান

অধিনায়ক 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর