প্রকাশিত :  ০৬:৪৭
০৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৩৬
০৭ মে ২০২৬

‘চেস্টার নর্থ ওয়েলস বাংলাদেশী ইয়ুথ এসোসিয়েশন‘র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

‘চেস্টার নর্থ ওয়েলস বাংলাদেশী ইয়ুথ এসোসিয়েশন‘র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আনন্দঘন পরিবেশে নর্থইংল্যান্ডের অন্যতম  সংগঠন ‘চেস্টার নর্থ ওয়েলস বাংলাদেশী ইয়ুথ এসোসিয়েশন‘ ক্যানবিয়া- এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে নর্থ ইংল্যান্ডে বসবাসকারী ১০ জন গুণী ব্যক্তবর্গকে সবংর্ধনা প্রদান করা হয়েছে। 

সোমবার চেস্টারের স্থানীয় একটি হলে অনুষ্টিত সংবর্ধনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনছব আলী জেপি আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানান। 

এসময়  চেস্টার সিটির ৮শ বছরের মধ্যে প্রথম নির্বাচিত বৃটিশ বাংলাদেশী মুসলিম নারী লড মেয়র কাউন্সিলার শেরিন আক্তার ও ওয়ারিংটন বারা কাউন্সিলের মেয়র কাউন্সিলার মোয়াজ্জেম হোসেনসহ কমিউনিটিতে বিভিন্নভাবে অবদার রাখায় তাদেরকে এই অনুস্টানে সম্মানিত করা হয়।

এছাড়াও সম্মাননা স্মারক প্রাপ্ত অন্যান্যরা হলেন- ড. মোশারফ হোসেন, আনোয়ার আলী ওবিই, মুজাহিদ খাঁন এমবিই ডিএল, আলী আকবর ওবিই ডিএল, মিজানুর রহমান মিজানসহ আরো অনেকই। প্রতিষ্টানের পক্ষ থেকে কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় তাদেরকে এসব সম্মাননা প্রদান করা হয়।

চেস্টার সিটির ৮শ বছরের ইতিহাস ভেঙ্গে প্রথম বৃটিশ বাংলাদেশী মুসলিম নারী লড মেয়র নির্বাচিত হয়েছিলেন এটা সত্যিই আমাদের কমিউনিটির আগামী প্রজম্মের বৃটিশ বাংলাদেশীদের গৌরবের বিষয় বলে জানান অতিথিরা। আমন্ত্রিত অতিথিরা আরো বলেন - এ ধরনের অনুষ্টানের মাধ্যমে আগামী প্রজন্ম আরো অনুপ্রাণিত হয়ে উঠবে। এছাড়াও ‘চেস্টার নর্থ ওয়েলস বাংলাদেশী ইয়ুথ এসোসিয়েশন’ ক্যানবিয়া দীর্ঘ ৩৫ বছরের যাত্রা পথের প্রশংসা করেন এবং সংগঠনটির আগামীতে পথচলার শুভ কামনা করেন।  

বর্তমানে যুক্তরাজ্যের  বিভিন্ন শহরে  বাংলাদেশীদের অসাধারণ সাফল্য অর্জন যা বাংলাদেশী কমিউনিটির মুখকে প্রবাসের মাঠিতে উজ্জ্বল করে তোলেছে এমনটা বলছেন কমিউনিটির বিশিষ্টজনেরা। 

নাজমুন নাহার এর প্রাণবন্ত উপস্থাপনায় সংবর্ধনা সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল মালিক, আজাদ উদ্দিন, জোবায়ের আহমেদ, আব্দুর নূর, আহমেদ মোস্তফা, সাব্বির আহমেদ, মুমিন খাঁন, জসিম উদ্দিন, কয়ছর মিয়া, এটিএম লোকমান, ড. নাজমুল প্রমুখ। 

অনুষ্টানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন কমিউনিটির নারী পুরুষদের উপস্থিতি লক্ষণীয় ছিল। সব শেষে এক আনন্দঘন নৈশ্য ভোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।



Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর