প্রকাশিত :  ০৯:২৫
০৬ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৪১
০৬ মে ২০২৬

সাংবাদিক এম জি কিবরিয়াকে আর এ ফাউন্ডেশন এর সম্মাননা প্রদান l

সাংবাদিক এম জি কিবরিয়াকে আর এ ফাউন্ডেশন এর সম্মাননা প্রদান l

ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটিতে এবং শিক্ষা, সমাজ-সেবা ও মিডিয়াতে দীর্ঘ অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স এসোসিয়েশন নেবট্রা ও লিডস বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট এবং চেতনা সমাজ কল্যাণ সংস্থা যুক্তরাজ্যের চেয়ারম্যান, চ্যানেল এস টেলিভিশনের ইয়র্কশায়ার ব্যুরো চীফ এবং প্রথম আলোর সাবেক যুক্তরাজ্য প্রতিনিধি এম জি কিবরিয়াকে ব্রিটিশ বাংলাদেশী চ্যারিটি সংগঠন আর এ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা পদকে ভূষিত করা হয়েছে l

গত ৩ মে রবিবার ইস্ট লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর এ ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক রহমত আলী l বাংলাদেশী টিচার্স এসাসিয়েশন ইউকে এর ট্রেজারার প্রফেসর মিসবাহ কামালের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি মেম্বার ও এলবিটিভির উপস্থাপক এনাম চৌধুরী, সাংবাদিক তৗহিদ আহমদ, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, কমিউনিটি নেতা ফারুক মিয়া, আবুল বাশার প্রমুখ। 

বক্তারা সাংবাদিক এম জি কিবরিয়াকে তার অব্যাহত ভালো কাজের জন্য ধন্যবাদ দেওয়ার পাশাপাশি সিলেট বিভাগে শিক্ষার প্রসারে তার মরহুম বাবা বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল মঈনুল ইসলাম স্যাররের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন l


Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর