আয় বেড়েছে কয়েকগুণ

প্রকাশিত :  ১৬:৫০
২৯ এপ্রিল ২০২৬

এশিয়াটিক ল্যাবরেটরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

এশিয়াটিক ল্যাবরেটরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩১ মার্চ সমাপ্ত চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ  বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ তারিখে বিকাল ৩:৩০ মিনিটে কর্পোরেট কার্যালয় ৪২-৪৩, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ট্রেজার আইল্যান্ড (৫ম তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭, বাংলাদেশ-এ অনুষ্ঠিত তাদের ২৫৮তম পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৭৫ পয়সা ।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৭১ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ৪৬ পয়সা।



Leave Your Comments




মূল্য সংবেদনশীল তথ্য এর আরও খবর