প্রকাশিত :  ০৭:৪৯
২৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৫১
২৯ এপ্রিল ২০২৬

চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ জেলার  চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটেছে।

নিহত মোহাম্মদ রবিন মিয়া (১৮) উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের আবাদ এলাকার বাসিন্দা। সে চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

জানা গেছে, ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই মঙ্গলবার সকালে রবিন পরীক্ষা কেন্দ্র অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় বজ্রপাতে আহত হলে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর