প্রকাশিত : ০৯:৫৮
২৬ এপ্রিল ২০২৬
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে বেসামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন ও ইসরাইলি হামলার নথিপত্র জমা দিয়েছে ইরান।
দেশটির রেড ক্রস জানিয়েছে, এসব বিষয়ে আইনি অনুসরণও চলছে। শনিবার (২৫ এপ্রিল) পির-হোসেইন কৌলিভান্দ এই তথ্য জানান।
কৌলিভান্দ বলেন, শুরুতে আন্তর্জাতিক রেড ক্রসকে হামলাগুলোর নিন্দা জানাতে আহ্বান জানিয়েছিল ইরান। তবে সংস্থাটি প্রথমে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে মন্তব্য করতে অপারগতার কথা জানায়।
তিনি বলেন, ধারাবাহিক লিখিত অনুসরণ ও গুরুত্বসহকারে আলোচনার পর আন্তর্জাতিক রেড ক্রস শেষ পর্যন্ত হামলার নিন্দা জানায় এবং সহায়তার প্রতিশ্রুতি দেয়।
কৌলিভান্দ আরও বলেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর জানিয়েছে, ইরানি রেড ক্রিসেন্ট সরবরাহ করা নথিগুলো আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে।
জেনেভা কনভেনশনের ভিত্তিতে বেসামরিকদের ওপর সব হামলার ঘটনা আইনি প্রক্রিয়ায় অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।