প্রকাশিত :  ০৮:২৮
২২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস’র কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস’র কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

বাংলাদেশ স্কাউটস-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন । বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিদল সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী স্কাউটিং আন্দোলনের প্রসারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বাংলাদেশ স্কাউটস-এর প্রধান জাতীয় কমিশনারসহ কার্যনির্বাহী কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর