প্রকাশিত :  ১৩:২০
২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:২৯
২১ এপ্রিল ২০২৬

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বিজিবি

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মহিষ জব্দ করতে সক্ষম হয়েছে।

গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিকদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী রাইনপুর এলাকায় একটি পরিত্যক্ত গুদামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৪,৯৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরার আনুমানিক সিজারমূল্য ৫৯,৪০,০০০/- (ঊনষাট লক্ষ চল্লিশ হাজার) টাকা।

একই দিন সকাল ০৮.০০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ী বিওপির একটি টহলদল সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০৩টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মহিষের আনুমানিক সিজারমূল্য ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

জব্দকৃত ভারতীয় জিরা ও মহিষ বিধি মোতাবেক সিলেট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অন্যান্য  আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর