প্রকাশিত : ০৬:১০
২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৪৫
২১ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। গতকাল সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়ন লড়াইয়ে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত দু’জন দৌড়ে সিলেটে এবার পুরাতন ও নতুনের উপর আস্থা রেখেছে বিএনপি। প্রার্থীর চূড়ান্ত তালিকায় আছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-স¤পাদক ও হবিগঞ্জের সাবেক এমপি শাম্মী আক্তার এবং মৌলভীবাজার-১ (বড়লেখা) আসনের তিনবারের সংসদ সদস্য, সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। মোবাইল অপারেটর বাংলালিংকের নতুন ডেপুটি সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে ২৫ সালে নিয়োগ পান জহরত আদিব চৌধুরী। রাজনীতিতে নতুন হয়েও নারী আসনে বাবার উত্তরসূরী হিসেবে বড়লেখা থেকে প্রথম মনোনয়ন পেলেন জহরত আদিব। এদিকে, এয়োদশ জাতীয় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন শাম্মী আক্তার। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। তবে দলের দুর্দিনে বিশেষ ভূমিকা রাখায় এবারও শাম্মী আক্তারকে নারী আসনের মনোনয়ন দিয়েছে বিএনপি।