প্রকাশিত :  ১৬:২৪
২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৩১
২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের মীরসরাই সীমান্তবর্তী তালতলা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

চট্টগ্রামের মীরসরাই সীমান্তবর্তী তালতলা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) দায়িত্বপূর্ণ চট্টগ্রামের মীরসরাই  উপজেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী তালতলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করতে সক্ষম হয়েছে।

আজ (২০ এপ্রিল) সন্ধ্যায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ ছোট ফরিংগা বিওপির  হাবিলদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদলগোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী তালতলা নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে—Senegra ট্যাবলেট ৩০,৭২০ পিস, Freestyle Libre 2 Plus (CGM) ১০ পিস, Mycophenolate Sodium ট্যাবলেট ১২০ পিস, My Rose ট্যাবলেট ৭,২০০ পিস, Follisim ট্যাবলেট ৫,৭৯০ পিস এবং বিভিন্ন প্রকার অন্যান্য ঔষধ ৫,৩৩৮ পিস। জব্দকৃত ঔষধসমূহের সর্বমোট সিজারমূল্য আনুমানিক  ৫৩,২৭,১১৪/- (তিপ্পান্ন লক্ষ সাতাশ হাজার একশত চৌদ্দ) টাকা।

জব্দকৃত ভারতীয় ঔষধসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণপূর্বক সীতাকুণ্ড কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আহসান উল ইসলাম জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বার্তা প্রেরক:লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম
অধিনায়ক রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)

Leave Your Comments




সারাদেশ এর আরও খবর