প্রকাশিত :  ১৫:৩২
২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৫১
২০ এপ্রিল ২০২৬

পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে : ট্রাম্প

পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে : ট্রাম্প

পাকিস্তানে আজই ইরানের সঙ্গে একটি চুক্তি সই হবে বলে ঘোষণা দিয়েছেন  যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল ইতিমধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন।

মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের পথে থাকলে ইরান এখনো পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন—

* যদি অগ্রগতি অর্জিত হয় তাহলে ট্রাম্প ইরানের শীর্ষস্থানীয় ইরানীয় নেতাদের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত।

* জেডি ভ্যান্স, উইটকফ, কুশনার এবং মার্কিন আলোচক দলের সদস্যরা পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করছেন। তারা কয়েক ঘণ্টার মধ্যে ইসলামাবাদে পৌঁছাবেন।

* আমরা ইরানের সাথে আলোচনা করার কথা, তাই আমার ধারণা এই পর্যায়ে কেউ অন্য কোনো খেলা খেলছে না।

* আলোচনার মূল বিষয় এক অযৌক্তিক দাবি: ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের মালিকানা ত্যাগ করতে হবে।

* ইরানকে অবশ্যই পরমাণু অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে; এ বিষয়ে কোনো আপস করা হবে না।

সূত্র: আল–জাজিরা


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর