প্রকাশিত :  ১৪:২৮
১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে গুলি

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে গুলি

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গানবোট থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)

সংস্থাটি জানায়, তারা একটি ট্যাংকারে হামলার তথ্য পেয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়।

ইউকেএমটিও আরও জানায়, ওমান উপকূলের প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।

ট্যাংকারটির ক্যাপ্টেন জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গানবোট থেকে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সব ক্রু সদস্য নিরাপদে আছেন।



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর