প্রকাশিত :  ০৬:২০
১৮ এপ্রিল ২০২৬

হরমুজ খোলার পর তেলের দামে বড় পতন

হরমুজ খোলার পর তেলের দামে বড় পতন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। ব্যারেলপ্রতি দাম কমে দাঁড়িয়েছে ৮৮ ডলারে।

এ তথ্য জানিয়েছে বিবিসি

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ উন্মুক্ত ঘোষণার পরই তেলে দামে এই পতন দেখা যায়।

এই ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম কমে ৮৮ ডলারে (৬৫ পাউন্ড) নেমে আসে, এর আগে শুক্রবার তা ৯৮ ডলারের উপরে ছিল।

সংঘাতের আগে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৭০ ডলারের নিচে লেনদেন হচ্ছিল। মার্চ মাসে এটি ১০০ ডলার ছাড়িয়ে সর্বোচ্চ ১১৯ ডলার প্রতি ব্যারেলে পৌঁছেছিল।

অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১০ দশমিক ৪৮ ডলার বা ১১ দশমিক ৪৫ শতাংশ কমে হয়েছে ৮৩ দশমিক ৮৫ ডলার।

উভয় ধরনের জ্বালানি তেলের দামই ১১ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমেছে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর