প্রকাশিত :  ০৫:৫০
১৫ এপ্রিল ২০২৬

যতদিন শ্বাস-প্রশ্বাস নিতে পারবো ততদিন বারার জনগণের সেবা করে যাবো : লুৎফুর

যতদিন শ্বাস-প্রশ্বাস নিতে পারবো ততদিন বারার জনগণের সেবা করে যাবো : লুৎফুর

লন্ডন, ১৩ এপ্রিল: ইয়রস পার্টির পার্লামেন্টারী লিডার ও লেবার পার্টির সাবেক লিডার রাইট অনারেবল বৃটিশ এমপি জেরেমি করবিন বলেছেন, লুৎফুর রহমান টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের উন্নয়নে বিগত চার বছরে অনেক কাজ করেছেন ও পরিবর্তন এনেছেন । এসব উন্নয়ন কর্মকাণ্ড অব‍্যাহত রাখতে আগামী ৭ই মে অনুষ্ঠেয়  নির্বাচনে মেয়র পদে পুনরায় লুৎফুর রহমান ও এসপায়ার পার্টিকে ভোট দেওয়ার জন‍্য তিনি আহ্বান জানান । তিনি লুৎফুর রহমানের দক্ষ লিডারশিপ, বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল‍্য লাভের প্রশংসা করে লুৎফুর রহমানের প্রতি পূর্ন সমর্থন জ্ঞাপন করেন ।

গত ১২ই এপ্রিল রবিবার  বিকাল ৬টায়  পূর্ব লন্ডনের মারডেল স্ট্রীটস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এসপায়ার পার্টির মেয়রেল লন্চিং অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব‍্যে উপরোক্ত কথা বলেন ।

কাউন্সিলার সাঈদ আহমদ ও এসপায়ার মেম্বার মিনারা উদ্দিন ( মেঘনার) যৌথ প্রাণবন্ত পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব‍্য রাখেন -লেষ্টারের সাবেক এমপি ক্লাউডিয়া উইবিয়া ,বর্নবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা ওয়েমেন বেনেট ,রোমা কমিউনিটির নেত্রী ডানিয়েলা, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই ,সোমালী কমিউনিটি নেত্রী  ও টিচার নাইমা ওমর ,সমাজ কর্মী ও লাভ সুইমের ডিরেক্টর লেসলী গ্রীন প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য রাখেন ,ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ।

বক্তারা সবাই লুৎফুর রহমানের প্রতি সমর্থন জ্ঞাপন করে বলেন -টাওয়ার হ্যামলেটসের লুৎফুর রহমানের ও এসপায়ারের কোনো বিকল্প নেই। 

লুৎফুর রহমানের প্রতি সমর্থন প্রদান করে আরো বক্তব‍্য রাখেন -ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রীর প্রেসিডেন্ট রফিক হায়দার ,গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারপারসন ব্যারিষ্টার আতাউর রহমান ,ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট খসরুজ্জামান খসরু, অধ‍্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ ,কমিউনিটি নেতা মাহফুজ নাহিদ, মাহিন মজুমদার ও কাউন্সিলার সাবিনা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ ।

সকল বক্তাই মেয়র লুৎফুর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়শী প্রশংসা করে আগামীদিন এসপায়ার পার্টিকে নির্বাচিত করার আহ্বান জানান ।

মেয়র লুৎফুর রহমান প্রদত্ত বক্তব‍্যে  তার প্রশাসনের অর্জনসমূহ তুলে ধরে বলেন, আপনারা দয়াকরে উন্নতি ও পরিবর্তনের ধারাবাহিকতার জন‍্য আমাদের ভোট দিন। কথা দিচ্ছি, যতদিন দায়িত্বে থাকবো, যতদিন দিন সুস্থভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবো ততদিন আপনাদের সেবা করে যাবো। আপনারা অষ্টারিটিকে না বলুন । ফাণ্ড কর্তনকে না বলুন । ইনভেস্টমেন্টকে সমর্থন দিন ।

তিনি আরো বলেন -নির্বাচনের আগে দেওয়া প্রায় ১২০টি প্রতিশ্রুতির মধ্যে প্রায় ৯৩ শতাংশে বাস্তবায়িত হয়েছে । বাকীগুলো হলে তার অর্জন হবে ৯৭%। মেয়র বলেন, তার নেতৃত্বে গৃহীত বেশ কিছু উদ্যোগ শুধু টাওয়ার হ্যামলেটস নয়, বরং সমগ্র যুক্তরাজ্যের জন্যও উদাহরণ সৃষ্টি করেছে।

প্রধান অতিথির বক্তব‍্যে জেরেমি করবিন এমপি আরো বলেন যে, লুৎফুর ও এসপায়ার পার্টিকে পুনরায় নির্বাচিত করার জন‍্য আগামী ৭ ই মে সবাইকে বের হতে হবে এবং বিজয় নিশ্চিত করতে হবে। এসপায়ারকে নির্বাচিত করা মানে হচ্ছে, হাউজিং এর যে বিশাল কাজ শুরু হয়েছে তা অব্যাহত রাখা। তরুণ থেকে বৃদ্ধ, পুরুষ বা নারী সবার জন্য যে সেবা দেয়া হচ্ছে তা আরো নিশ্চিত করা। 

অনুষ্ঠানে মেয়র প্রার্থী লুৎফুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী। এসময় তার সাথে ছিলেন সেক্রেটারি শেনালী মিয়া এবং ট্রেজারার সৈয়দ তারেক আব্দুল্লাহ। 

এসপায়ার চেয়ারম‍্যান তাঁর সংক্ষিপ্ত বক্তব‍্যে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ারের ৪৫ জন কাউন্সিলারদের নির্বাচিত করার জন‍্য আহ্বান জানান ।

নির্বাহী মেয়র লুৎফুর রহমান আরো বলেন, “আমি জটিল সমস্যাগুলো সমাধানে এবং মানুষের জীবনমান উন্নয়নে সব সময় কাজ করেছি। হাউজিং, শিক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, লেইসার সুবিধা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। মিথ্যা কথায় কান না দিয়ে আমাদের সাথে থাকুন। 

বক্তারা লুৎফুর রহমানের সেরা ৪০টি অর্জনের কথা তাদের আলোচনায় উল্লেখ করেন। এগুলো হলো, ফ্রি স্কুল মিল ও স্কুল ইউনিফর্ম, হাজার হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় ও এ-লেভেল গ্রান্ট, যুব ও নারী সেন্টার, ফ্রি হোম কেয়ার, বিনামূল্যে সুইমিং সুবিধা, কাউন্সিল মালিকানাধীন ঘর-বাড়ি উন্নয়ন, জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় আর্থিক সহায়তা, নিরাপত্তা ও সিসিটিভি সম্প্রসারণ, ক্লিন ও গ্রীন উদ্যোগ, এবং পাবলিক সার্ভিস ও কমিউনিটি উন্নয়ন।

বক্তারা বলেন, মেয়র লুৎফুর রহমানের কিছু কর্মসূচি জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। যুক্তরাজ্যের প্রথম এবং একমাত্র বারা হিসেবে তার কিছু অনন্য অর্জনের মধ‍্যে রয়েছে  -
* প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল মিল, ৩৮ হাজার শিশু উপকৃত।
* £১,৫০০ করে ইউনিভার্সিটি গ্রান্ট এবং এ লেভেলে বছরে £৬০০ করে শিক্ষা ভাতা (EMA)। দুটো মিলে ৫,২০০ শিক্ষার্থী উপকৃত।
* প্রায় ৭,০০০ নতুন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম।
* ইয়ুথ সার্ভিসে বছরে £১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ, যার মধ্যে ২০টি ওয়ার্ডে একটি করে ইয়ুথ সেন্টার, মেয়েদের জন্য একটি আলাদা বিশেষায়িত  সেন্টার ও একটি নারী সেন্টার। 
* ফ্রি হোম কেয়ারের জন্য বছরে £৪.৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ।( এদেশে ২য় বারা হিসেবে এই কর্মসূচী বাস্তবায়ন)
* ফ্রি সুইমিং-এ তালিকাভুক্ত ২০ হাজার। £১০৭ মিলিয়ন পাউন্ড লেইসার সুবিধায় বিনিয়োগ।
* কাউন্সিল মালিকানাধীন ঘরবাড়ির উন্নয়নে £৬০৯ মিলিয়ন পাউন্ড বাজেট পরিকল্পনা।
* মে ২০২৬-এর মধ্যে সরবরাহের পথে ৬,৪৪১টি ঘরবাড়ি।




Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর