প্রকাশিত : ০৯:৩৫
১৪ এপ্রিল ২০২৬
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের আমতলী থেকে বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। সোমবার(১৩ এপ্রিল) সকালে বন বিভাগের কর্মীরা বানরটি উদ্ধার করেন।
সূত্রে জানা গেছে, লজ্জাবতী বানরটি পথ হারিয়ে বন থেকে গ্রামে ঢুকে পড়ে। পরে বানরটি আটক করে বন্যপ্রাণী সাতছড়ি রেঞ্জে খবর দিলে সঙ্গে সঙ্গে সাতছড়ি বনকর্মী সুমন বিশ্বাস লজ্জাবতী বানরটি উদ্ধার করে।
উদ্ধার করা বানরটির বয়স ৬ থেকে ৭ মাস হবে। একে একটি বাচ্চা বানর হিসেবে ধরা যায়। লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম (Nycticebus bengalensis)। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় লজ্জাবতী বানরকে রাখা হয়েছে ‘বিপন্নথ ক্যাটাগরিতে। এর মানে হল, এই প্রাণীর প্রজাতি প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। নিশাচর এ প্রাণীর দেখা মেলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনে।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, লজ্জাবতী বানর বাংলাদেশে সংখ্যায় খুবই কম দেখা যায়। প্রাণীটি দেখতে অত্যন্ত সুন্দর। লজ্জাবতী বানর সাধারণত বিভিন্ন ধরণের পোকামাকড় ও গাছের কষ খেয়ে বেঁচে থাকে। বানরটি বনে অবমুক্ত করা হবে।