প্রকাশিত : ১৩:০৮
১৩ এপ্রিল ২০২৬
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরোধের যে ঘোষণা দিয়েছেন তার কড়া সমালোচনা করেছে ক্রেমলিন। রাশিয়ার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এমন পদক্ষেপ বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আজ ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা (গ্রিনিচ মান সময় দুপুর ২টা) থেকে ইরানের বন্দরগুলোতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের আদেশের অনেক দিক এখনও অস্পষ্ট রয়েছে।
ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা আজ ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করবে দেবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) এই অবরোধ শুরু হবে।
যুক্তরাষ্ট্র এই অবরোধ কার্যকর করলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ঢুকতে পারবে না। ফলে ইতিমধ্যে জ্বালানি সংকটে অস্থির বিশ্বে সংতট আরও বাড়বে।
আজ ইরানসংশ্লিষ্ট দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে বলে জানা গেছে। কেপলার এবং এলএসইজি-এর শিপিং ডেটা বলছে, ইরানি বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে মার্কিন অবরোধের নির্ধারিত সময়ের আগে হরমুজ প্রণালি ছেড়ে গেছে ট্যাঙ্কার দুটি।
সূত্র: আল–জাজিরা।