প্রকাশিত :  ০৬:১৬
১৩ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজি, আটক ৪

 হবিগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজি, আটক ৪

হবিগঞ্জ জেলা শহরের বাইপাস সড়কে বিভিন্ন যানবাহন থেকে জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায়ের সময় চারজনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের কালীগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রশিদ বই ও নগদ ২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের বিভিন্ন এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ৪ জনকে আটক করে। পরে তাদের সদর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এ সময় ভুক্তভোগী চালকরা অভিযোগ করেন, তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছিল। তবে আটককৃতরা দাবি করেন, শ্রমিকদের কল্যাণে ব্যয়ের জন্যই এই টাকা সংগ্রহ করা হচ্ছিল।



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর