প্রকাশিত :  ০৬:২৪
১১ এপ্রিল ২০২৬

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে আকবর হোসেন লিখেছেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার আকবর হোসেনকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য সব পেশা ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার শর্তে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন।

কূটনৈতিক এই মিশনে যোগদানের আগে আকবর হোসেন দীর্ঘকাল বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।


Leave Your Comments




যুক্তরাজ্য এর আরও খবর