প্রকাশিত :  ০৯:১৫
০৫ এপ্রিল ২০২৬

ইসরাইলি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ

ইসরাইলি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ

গত মাসের শুরুর দিক থেকেই লেবাননে স্থল ও আকাশযুদ্ধের খবর আসছিল। এবারই প্রথম পানিপথে যুদ্ধের পরিধি বিস্তৃত হওয়ার তথ্য দিল হিজবুল্লাহ।

লেবানিজ গোষ্ঠীটি আজ রোববার (৫ এপ্রিল) জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবানন উপকূল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে একটি ইসরাইলি সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, যুদ্ধজাহাজটি ‘লেবানিজ ভূখণ্ডে আগ্রাসন’ চালানোর প্রস্তুতি নিচ্ছিল। 

তারা আরও জানায়, কয়েক ঘণ্টা নজরদারির পর এই হামলায় একটি নেভাল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র: আল জাজিরা।



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর