প্রকাশিত :  ০৫:০১
০৫ এপ্রিল ২০২৬

বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো

বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো

ইরানে ভূপাতিত হওয়া নিজেদের এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে শনাক্ত করে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। তবে চলমান তুমুল সংঘর্ষের কারণে তাকে এখনো ইরান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

সংবাদমাধ্যম আলজাজিরা এর আগে রোববার (৫ এপ্রিল) সকালে জানায়, মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধার করার তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এর কিছুক্ষণ পরই ওই সূত্রটি আরও জানায়, দ্বিতীয় ক্রুকে বের করে আনা সম্ভব হয়নি এখনো।

আলজাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।

আর সেখানে এখনো লড়াই চলার কারণে ওই ক্রুকে ইরানের ভেতর থেকে বের করে আনা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে ওই ক্রু এবং যারা তাকে উদ্ধার করেছে সেসব উদ্ধারকারী সেনারা হয়ত ঝুঁকির মধ্যে পড়েছেন।

যেহেতু ক্রুকে ইরান থেকে বের করে আনা সম্ভব হয়নি। তাই সেখানে এখনো সক্রিয় অভিযান চলছে।

বিমানটি মূলত ভূপাতিত হয়েছে ইরানের দেহদাস্তে। সেখানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন।

গত শুক্রবার বিমানটি ভূপাতিত করার পরই ওই পাইলটকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে যুক্তরাষ্ট্র। তাদের পাশাপাশি ইরানও ওই পাইলটকে খুঁজতে থাকে। এমনকি তারা সাধার‌ণ মানুষকেও এতে যোগ দিতে আহ্বান জানিয়েছিল।

সূত্র: আলজাজিরা


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর