প্রকাশিত :  ১২:১২
০৩ এপ্রিল ২০২৬

জান্তাপ্রধান মিন অং হ্লাইং-ই হলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জান্তাপ্রধান মিন অং হ্লাইং-ই হলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের সময় জেনারেল মিন অং হ্লাইং বাধ্যতামূলক অবসরের দ্বারপ্রান্তে ছিলেন। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা সেই জেনারেলই এখন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

একটি সাধারণ নির্বাচনের পর শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। এই প্রক্রিয়ার আগে মিনকে প্রথমে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর পার্লামেন্টের নিম্নকক্ষে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছিল। 

পাঁচ বছর আগে অভ্যুত্থান ঘটানোর আগে মিন অং হ্লাইং এক দশক ধরে বেসামরিক নেতাদের সঙ্গে ক্ষমতার লড়াই চালিয়েছেন। অভ্যুত্থানের মাধ্যমেই তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চিকে কারাবন্দি করেন। এরপর শুরু হওয়া গৃহযুদ্ধ এখনো চলছে।

বর্তমানে মিনের অনুগত সহযোগী হিসেবে পরিচিত উইন উ’কে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি এক বৈঠকে মিন অং বলেন, নতুন সরকার জনগণের দ্বারা বৈধভাবে নির্বাচিত হয়েছে। সামরিক বাহিনী বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সরকারকে সমর্থন দিয়ে যাবে।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর