প্রকাশিত :  ০৬:৪১
০৩ এপ্রিল ২০২৬

কান উৎসবের উদ্বোধনে ‘লা ভেনাস ইলেকট্রিক’

কান উৎসবের উদ্বোধনে ‘লা ভেনাস ইলেকট্রিক’

জ্যৈষ্ঠ প্রতিবেদক সৈয়দ আমানউল্লাহ: কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনের প্রদর্শন ও একই সাথে মুক্তির খবরে বর্তমানে আলোচনায় আছে ফরাসি মুভি 'লা ভেনাস ইলেকট্রিক'। ছবিটি পরিচালনা করেছেন পিয়েরে সালভাদোরি রোমান্টিক কমেডি ঘরানার  এই ছবিটির ইংরেজি শিরোনাম দ্য ইলেক্ট্রিক কিছ "The Electric Kiss"।

সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস ডেমাউস্টিয়ার, গিলেস লেলুশ ও বিমলা পন্স মত তারকারা। 

লা ভেনাস ইলেকট্রিকের পেক্ষাপট এগিয়েছে  মূলত এক বিষণ্ন চিত্রশিল্পী আঁতোয়ান বালেস্ত্রোকে কেন্দ্র করে, যিনি স্ত্রীর মৃত্যুর পর চিত্রাঙ্কনের অনুপ্রেরণা হারিয়ে ফেলেন ।

স্ত্রী ইরেনের মৃত্যুর পর আঁতোয়ান হতাশায় ডুবে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন, এক রাতে মদের নেশায় তিনি স্ত্রীর আত্মার সাথে যোগাযোগের চেষ্টা করতে গিয়ে ভুলবশত সুজান নামের এক সার্কাসকর্মী বা ভণ্ড জ্যোতিষীর মুখোমুখি হন, যে খাবারের সন্ধানে সেখানে ঢুকেছিল, সুজান নিজের চালাকি দিয়ে আন্টোয়ানের স্ত্রীর আত্মা সেজে ভুয়া আত্মার সাথে যোগাযোগ আয়োজন করে। এই প্রতারণা ধীরে ধীরে আন্টোয়ানের সৃজনশীলতা ফিরিয়ে আনে এবং একইসাথে সুজানের সাথে আন্টোয়ানের এক অদ্ভুত রোমান্টিক সম্পর্কের গড়ে ওঠে।

এই চলচ্চিত্র ১৯২৮ সালের প্যারিসের পটভূমিতে নির্মিত। 

১২ মে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসরে প্রথম দিনের আয়োজনে এমন গল্পে বুঁদ হবে উপস্থিত দর্শনার্থীরা, সাথে গোটা 

ফ্রান্সের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে 'লা ভেনাস ইলেকট্রিক'। কান চলচ্চিত্র উৎসবের পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে ফ্রান্স টেলিভিশন ও ব্রুট।


Leave Your Comments




বিনোদন এর আরও খবর