প্রকাশিত :  ১৫:২৫
২৯ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৩৩
২৯ মার্চ ২০২৬

শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন।
অভিযান চলাকালে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এবং ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে এলপিজি গ্যাস অবৈধভাবে মজুদ রাখার অপরাধে এবং একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ সকল অপরাধে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন জানান, জনস্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave Your Comments




সারাদেশ এর আরও খবর