প্রকাশিত : ১২:৫২
২৬ মার্চ ২০২৬
গুলশানের ৫০ নম্বর রোডের ৬ নম্বর বাড়িটি সাবেক সচিব ও বিএনপি নেতা এএইচ মোফাজ্জল করিমের মালিকানাধীন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় এই বাড়ির দখল নেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং সেখানে আবাসিক হোটেল ও মদের ব্যবসা পরিচালনা করতেন।
২০০৩ সালে পাঁচ কাঠা জমির ওপর ছয়তলা বাড়িটি নির্মিত হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় ১৭ বছর ধরে নিজ বাড়িতে প্রবেশ করতে পারেননি মোফাজ্জল করিম। ওই সময় বাড়িটি কার্যত মাসুদ উদ্দিনের নিয়ন্ত্রণে ছিল।