প্রকাশিত :  ১২:৩৪
২৬ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪২
২৬ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা চলছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা চলছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিপরীতমুখী প্রস্তাব দিলেও তাদের মধ্যে পরোক্ষ আলোচনা এখনও অব্যাহত রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

 এই প্রথমবারের মতো ইসলামাবাদ জনসমক্ষে স্বীকার করলো যে, তারা দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যম হিসেবে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় ইসহাক দার লিখেছেন, পাকিস্তানের মাধ্যমে আদান-প্রদান করা বার্তার সাহায্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ১৫টি বিষয় জানিয়েছে যেগুলোর ওপর ইরান বিবেচনা করছে।
তিনি আরও জানান, পাকিস্তান ছাড়াও মিসর, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এই আলোচনাকে সফল করতে সমর্থন দিয়ে যাচ্ছে।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর