প্রকাশিত : ১৮:৫৮
২৫ মার্চ ২০২৬
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আজ বুধবার (২৫ মার্চ) জানিয়েছে যে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেহরান।
প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ওই কর্মকর্তা বলেন, ‘বর্তমান চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকার দেওয়া একটি প্রস্তাবে নেতিবাচক সাড়া দিয়েছে ইরান।’
তিনি আরও যোগ করেন, ‘এই যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান তা শেষ করার সিদ্ধান্ত নেবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এর সমাপ্তি কল্পনা করবেন তখন নয়।’