প্রকাশিত :  ১০:০৪
১১ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:২৫
১১ মার্চ ২০২৬

মাওলানা শাহ আব্দুল কুদ্দুস নূরী (রঃ) এর ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মাওলানা শাহ আব্দুল কুদ্দুস নূরী (রঃ) এর ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মাওলানা শাহ আব্দুল কুদ্দুস নূরী মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগ গত ১৭/০২/২০২৬ রোজ মঙ্গলবার হবিগঞ্জ প্রেস ক্লাবে ঈসালে সাওয়াব মাহফিল ও তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিবপাশা শাহ আব্দুল কুদ্দুস নূরী দাখিল মাদ্রাসার সদস্য সচিব মাওলানা শাহ বাহাউদ্দিন সেলিম।

উক্ত ঈসালে সাওয়াব মাহফিল ও সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক আল্লামা মনিরুজ্জামান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পীরজাদা শাহ মুহাম্মদ নুর উদ্দিন নূরী।

প্রধান অতিথি ছিলেন কদম চাল দরবার শরীফের পীর মাওলানা আবুল কাশেম নকশে বন্দী। বিশেষ অতিথি ছিলেন চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মজিদ পিরোজপুরী, কোট মসজিদের ইমাম ও খতিব মুস্তাফিজুর রহমান আল আজহারী ও ইনাতাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সিরাজুল ইসলাম জালালী।

আমন্ত্রিত অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ডাক্তার জমির আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল।

ঈসালে সাওয়াব উপলক্ষে কোরআন খতম, খতমে খাজেগান ও মাওলানা শাহ আব্দুল কুদ্দুস নূরী (রঃ) এর জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করা হয়। সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, চিকিৎসক জমির আলী ও হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সাবেক প্রভাষক আল্লামা সৈয়দ সাজেদুল হক পীর সাহেবকে যার যার পেশায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশন এর জেনারেল সেক্রেটারি মুফতি মাওলানা নাসির উদ্দিন খান।।



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর